জৈন্তাপুরে দরবস্ত–কানাইঘাট সড়ক সংস্কারের দাবিতে জনসমাবেশ
Led Bottom Ad

জৈন্তাপুরে দরবস্ত–কানাইঘাট সড়ক সংস্কারের দাবিতে জনসমাবেশ

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২৭/০৯/২০২৫ ০০:১৫:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর থেকে কানাইঘাট পর্যন্ত প্রায় ৪৩ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক সড়কটি এক দশকেরও বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সড়কজুড়ে অসংখ্য গর্ত ও খানাখন্দের কারণে প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় দ্রুত সড়ক সংস্কারের দাবিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দরবস্ত বাজার মঞ্চে জাগো জৈন্তা ঐক্য পরিষদের উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মতিনের সঞ্চালনায় ও সভাপতি মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শরীফ উদ্দিন খাঁ। এসময় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও ৪নং দরবস্ত ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফাহাদ আহমেদ, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা কমর উদ্দিন, সহ-সভাপতি মাওলানা বিলাল আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা রজব আলী, সাংবাদিক মো. আব্দুল্লাহ, সাংবাদিক রাসেল মাহফুজসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

বক্তারা বলেন, ধুলাবালি আর ভাঙাচোরা সড়কে শিক্ষার্থী, শ্রমজীবী, ব্যবসায়ী, গর্ভবতী নারী ও রোগীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। সন্ধ্যার পর যানবাহনের চাপ বাড়লেও গর্তে ভরা সড়কে দুর্ঘটনার আশঙ্কা সবসময় থেকে যায়। গত বছর কিছু অংশে সামান্য মেরামত করা হলেও তা ছিল অপর্যাপ্ত। টেন্ডার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় মূল সংস্কার কাজ এখনো শুরু হয়নি।

বক্তারা অনতিবিলম্বে সড়ক সংস্কারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়িত না হলে সড়ক অবরোধ, স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad