দক্ষিণ সুরমায় লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ সম্পন্ন
সিলেটে শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জেম হুসেন বলেছেন, শিক্ষার্থীরা হচ্ছে ফুলের মতো। ফুল যেভাবে পরিচর্যা করে, ঠিক সেইভাবে শিক্ষার্থীদেরকে পরিচর্যায় রাখতে হয়। যথাযথ পরিচর্যা করলে ফুলের সুভাষ চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন এক মুগ্ধতার সৃষ্টি হয়। তিনি মঙ্গলবার দক্ষিন সুরমা লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, তারুন্যে উজ্জীবিত শিক্ষার্থীরাই আগামীর বাসযোগ স্বদেশ নির্মাণের প্রধান কারিগর।
কলেজ অধ্যক্ষ মো: আমিরুল আলম খানের সভাপতিত্বে ও কলেজের প্রভাষক রীমা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান বক্তার ব্ক্তব্য রাখেন, সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- দ্বাদশ শ্রেণির ছাত্রী রুমি বেগম এবং পবিত্র গীতাপাঠ করেন- দ্বাদশ শ্রেণির ছাত্রী চৈতি দাস। অনুষ্ঠানে
মানপত্র পাঠ করেন-দ্বাদশ শ্রেণির ছাত্রী নাজিরা ইয়াসমিন ফাহমিদা। ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা অনার্স ২য় বর্ষের ছাত্রী নুসরাত জাহান তাজকিয়া। অনুষ্ঠানে নবীন ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- নুসরাতুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন - ব্যবস্থাপনা বিষয়ের বিভাগীয় প্রধান ও একাদশ ভর্তি কমিটির আহবায়ক মোহাম্মদ মহি উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মো: মিজানুল কবির (সহকারী অধ্যাপক জীববিজ্ঞান), গভর্নিং বডির দাতা সদস্য জুলহু মিয়া চৌধুরী-মতোওয়াল্লী হাজী মোহাম্মদ রাজা চৌধুরী ওয়াকফ স্টেট, সৈয়দ রেজাউল করিম, যুগ্ম সম্পাদক মহানগর বিএনপি সিলেট, মুক্তি সেন সামন্ত, প্রধান শিক্ষক, রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয় ,মোঃ গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাই স্কুল।
তাহির আহমদ
মন্তব্য করুন: