জকিগঞ্জের বিশিষ্ট ক্রীড়া সংগঠক সিরাজ উদ্দিন আর নেই

জকিগঞ্জের বিশিষ্ট ক্রীড়া সংগঠক সিরাজ উদ্দিন আর নেই

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২৩/০৯/২০২৫ ১৬:৫৩:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খলাদাপনিয়া গ্রামের বাসিন্দা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক সেনা সদস্য জনাব সিরাজ উদ্দিন উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মরহুম সিরাজ উদ্দিন ছিলেন একজন সজ্জন ও জনপ্রিয় ব্যক্তি। এলাকার ক্রীড়াঙ্গনে তার অবদান ছিল অনস্বীকার্য। ক্রীড়া সংগঠক হিসেবে তার ভূমিকা তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাব্বির আহমদের শ্বশুর এবং বৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি কানাডা প্রবাসী ইকবাল আহমদের পিতা।


এদিকে, তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক জনাব ইফজাল আহমদ চৌধুরী, সাবেক সভাপতি জনাব কাজী আব্দুল হামিদ সুমন ও বর্তমান সভাপতি জনাব আলম উদ্দিন সহ সংস্থার সকল নেতৃবৃন্দ।

এ রহমান

মন্তব্য করুন: