সিলেটে গেল চব্বিশ ঘণ্টায় আরও ৬ ডেঙ্গু রোগী শনাক্ত

সিলেটে গেল চব্বিশ ঘণ্টায় আরও ৬ ডেঙ্গু রোগী শনাক্ত

প্রথম ডেস্ক

২৩/০৯/২০২৫ ১৫:২৭:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় সিলেটে মোট ৬(ছয়) জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতে ১৫ (পনের) জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।   


১ জানুয়ারি থেকে অদ্যাবধি সিলেট বিভাগে মোট ১৬৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে যার মধ্যে সিলেট জেলায় ৩০ জন, মৌলভীবাজার জেলায় ২০ জন, হবিগঞ্জ জেলায় ৯২ জন এবং সুনামগঞ্জ জেলায় ২৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এরমধ্যে সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত ৫৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।


উল্লেখ্য, সিলেট বিভাগে ১ জানুয়ারি থেকে অদ্যাবধি ডেঙ্গু আক্রান্ত কোন রোগী মৃত্যুবরণ করে নি।

   


এ রহমান

মন্তব্য করুন: