সিলেটে একদিনে ৮৭ গাড়ি আটক, ১৭ মামলা
Led Bottom Ad

শৃঙ্খলা ফেরাতে সড়কে অভিযান

সিলেটে একদিনে ৮৭ গাড়ি আটক, ১৭ মামলা

প্রথম সিলেট প্রতিবেদন

২২/০৯/২০২৫ ২১:৫৮:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে নগরীর পাঁচটি পয়েন্টে একযোগে এই অভিযান শুরু হয়।


অভিযানের প্রথম দিন শেষে ৮৭টি অবৈধ গাড়ি আটক করা হয়েছে এবং কাগজপত্র না থাকায় ১৭টি মামলা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।


তিনি জানান, আটক করা ৮৭টি যানবাহনের মধ্যে রয়েছে- ব্যাটারি রিকশা ৬৫টি, সিএনজি অটোরিকশা ৫টি,মোটর সাইকেল ১৪টি, লেগুনা, ট্রাক ও পিকআপ একটি করে রয়েছে। এছাড়াও ১৭টি মামলা করা হয়েছে। এর আগে সকাল থেকে নগরের মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার এবং পাঠানটুলা এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেন। এ সময় সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র চেক করা হয়।


এদিকে, সকালে এসএমপির কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বিভিন্ন পয়েন্ট ঘুরে অভিযান তদারকি করেন। এ সময় তিনি বলেন, ‘অবৈধ যানবাহনগুলো নগরী থেকে সরিয়ে নিতে আমরা সময় দিয়েছিলাম। আজ সকাল থেকে অবৈধ সিএনজি অটোরিকশা, ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেছি। নগরীতে কোন অবৈধ যানবাহন চলতে দেওয়া হবে না।’


অবৈধ সিএনজি স্ট্যান্ড প্রসঙ্গে আবদুল কুদ্দুছ বলেন, ‘সিএনজি স্ট্যান্ড সরানোর ব্যাপারেও আমরা চিন্তা করছি। সিএনজিগুলো পার্কিংয়ের জায়গা নির্ধারণ করে দেওয়া হবে।’

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad