জকিগঞ্জে পূজা মন্ডপ প্রতিনিধিদের সাথে জাকির হোসাইনের মতবিনিময় সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৮৫টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে জকিগঞ্জ পৌরসভার সোনার বাংলা কমিউনিটি সেন্টারে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জকিগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক রাজস বিশ্বাস’র যৌথ পরিচালনায় সভার শুরুতে গীতা পাঠ করেন জকিগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ সভাপতি হিরালাল বিশ্বাস। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইন বলেন, “বিএনপি সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল। বাংলাদেশে কোনো বৈষম্য নেই, সবাইকে মিলেমিশে একসঙ্গে থাকতে হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নীতিমালা আমাদের নির্দেশ দিয়েছেন। সবার আগে মনে রাখতে হবে বাংলাদেশ।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাবেক সভাপতি বদরুল হক বাদল, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি। এছাড়া বক্তব্য রাখেন সিলেট জেলা পূজা উদযাপন কমিটির সদস্য শুভ্র কান্তি দাস চন্দন, জতিম চন্দ্র পাল, জকিগঞ্জ পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নিহার রঞ্জন রায়, কাজলসার ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি রাধা রঞ্জন বিশ্বাস, সুলতানপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি অনুপম বিশ্বাস, মুক্তিযোদ্ধা বাবুল রঞ্জন নাথ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, প্রচার সম্পাদক কেএম মামুন এবং সাংবাদিক আহসান হাবীব লায়েক প্রমুখ।
এ রহমান
মন্তব্য করুন: