নিরাপদ সড়ক আন্দোলনের সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
Led Bottom Ad

নিরাপদ সড়ক আন্দোলনের সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রথম সিলেট প্রতিবেদন

২১/০৯/২০২৫ ১৩:৫৪:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)-এর সিলেট মহানগর শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি। শনিবার (২০ সেপ্টেম্বর) নিসআ কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত এবং সাধারণ সম্পাদক তানজিদ সোহরাব আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেন।

নতুন ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিদ হাসান শান্ত। যুগ্ম আহ্বায়ক হলেন জি এম আখতারুজ্জামান সিফাত, বদরুল আলম চৌধুরী, তৌফিক ওমর তানভীর, মোঃ মাহমুদ রেজা সৌরভ, রামিসা আক্তার সুমাইয়া, মোঃ আবদুল্লাহ আল নোমান, মিফতাহুল হাসান মেহেদী ও মাহদী আশফাক।
সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ছফির উদ্দিন। যুগ্ম সদস্য সচিব হলেন তাহমিনা আক্তার, এহসান আহমেদ, মোঃ আব্দুর রহমান খান সোহাগ, অনিক হাসান, আরিফ হাসান, রানা পারভেজ, মোঃ জুবেল আহমদ ও মোঃ তারেক মিয়া। এছাড়া কার্য নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আবু তালহা, রেজাউল হক ইমন, জুবায়ের আহমেদ, মোঃ মেহেদী হাসান হিরা, মোখলেছুর রহমান মুন্না, মোঃ মাসুম প্রধানীয়া, ইয়াহিয়া, মোঃ কামরুল হাসান শিহাব, রেশাদুল হক, রায়হান আহমেদ তালুকদার, ওয়ালিদ ইবনে আহসান, ফরহাদ খান জিসান ও তাহমিদ রহমান ফাহাদ।

উল্লেখ্য, নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাস সিলেট মহানগরে নিসআ-এর সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কাজ করবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad