পূজার আগেই চা শ্রমিকদের বকেয়াসহ বেতন বোনাস পরিশোধের দাবি
দুর্গোৎসবকে সামনে রেখে চা শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জোড়ালো দাবি জানানো হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) গণ মাধ্যমে প্রেরিত চা শ্রমিক ট্রেড ইউনিয়ন সংঘের এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি সবুজ তাঁতি এবং সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিক এক বিবৃতিতে বলেন,দুর্গাপূজার পূর্বেই সকল চা-শ্রমিকদের বেতন, বোনাস ও বকেয়া পরিশোধ করতে হবে।
বিবৃতিতে বলা হয় প্রতিবারই বিভিন্ন উৎসবে চা-শ্রমিকরা তাদের উৎসব বোনাস, বেতন ও বকেয়া পরিশোধ নিয়ে আশংকায় থাকেন। অনেক চা-বাগানে বোনাস সম্পূর্ণ পরিশোধ করা হয় না। চা-শ্রমিকরা সারা বছর অপেক্ষায় থাকেন উৎসবে সন্তানদের নতুন জামা কাপড় কিনে দিবেন, যা বছরের অন্য সময় সম্ভব হয় না। উৎসাহ উদ্দীপনার সাথে যেন চা-শ্রমিকরা দুর্গাপূজা উদযাপন করতে পারেন সেজন্য চা-বাগান কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান নেতৃবৃন্দ।
তাহির আহমদ
মন্তব্য করুন: