গোয়াইনঘাট সোনাটিলা এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
Led Bottom Ad

গোয়াইনঘাট সোনাটিলা এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

১৬/০৯/২০২৫ ১৯:৩৩:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনাটিলা এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের পাশেই সোনাটিলা এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি এবং তার মৃত্যুর কারণ সম্পর্কেও প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের সোনাটিলা এলাকার পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।


গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাফলং বিট অফিসার মারুফ আল মুকিত বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad