ওসমানীনগরে ওসি ও এসআইয়ের বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনায়েম মিয়া ও এসআই শফিকের বিরুদ্ধে দুর্নীতি ও উদ্দেশ্যমূলক হয়রানির অভিযোগ তুলেছেন ওসমানীনগরের কলারাই গ্রামের বাসিন্দা মোঃ কামাল হোসেন।
তিনি ১৬ সেপ্টেম্বর সিলেটের পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১০ সেপ্টেম্বর সিলেট কোর্টে হাজিরা দিতে গেলে এসআই শফিক এক কনস্টেবলসহ তাকে আদালতের ভেতর থেকে কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করেন। পরবর্তীতে মামলার বাদী সুমনের সাথে যোগাযোগ করে ৬ প্যাকেট বিরিয়ানি ও মোটা অঙ্কের টাকা দাবী করেন এবং দরগা গেইট এলাকায় এবি ব্যাংকের একটি একাউন্টে টাকা জমা নেন।
কামাল হোসেন জানান, তার দায়ের করা ১০৭ ধারার মামলায় চারজন আসামি ওয়ারেন্টভুক্ত থাকা সত্ত্বেও তাদের গ্রেফতার করা হয়নি, বরং তাকে হয়রানির শিকার হতে হয়েছে।
এছাড়া তিনি অভিযোগ করেন, গত ২৯ জুন তিনি আইজিপি বরাবরে এ বিষয়ে একটি দরখাস্ত জমা দেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তদন্তের জন্য তাকে নোটিশ দিলে তিনি লিখিত তথ্য-প্রমাণসহ একটি পেনড্রাইভ জমা দেন। কিন্তু সম্প্রতি তাকে ফোন করে ওসি মোনায়েমের ব্যক্তিগত নাম্বার সম্পর্কে জিজ্ঞাসা করায় তিনি তদন্ত প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
তিনি পুলিশ সুপারের কাছে বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: