কোম্পানীগঞ্জে পাথর লুটের ঘটনায় সেই সাহাব উদ্দিন আটক
Led Bottom Ad

কোম্পানীগঞ্জে পাথর লুটের ঘটনায় সেই সাহাব উদ্দিন আটক

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/০৯/২০২৫ ১২:৫৮:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কোম্পানীগঞ্জে সাদা পাথর লুটকাণ্ডের ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।  শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে সিলেট শহরের কোতোয়ালী থানাধীন কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক থাকা সাহাব উদ্দিনকে র‌্যাব সদস্যরা ঘেরাও করে গ্রেফতার করতে সক্ষম হন। রবিবার র‌্যাব-৯ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি সিলেটের একটি বিশেষ আভিযানিক দল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে সিলেট শহরের কোতোয়ালী থানাধীন কুমারপাড়া এলাকায় অভিযান চালায়। দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাহাব উদ্দিন ওই সময় অবস্থান করছিলেন। র‌্যাব সদস্যরা ঘেরাও করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।


গ্রেফতারকৃত সাহাব উদ্দিন (৫৪) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকার মৃত আ. বারীর ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তবে ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বিএনপি গত ১১ আগস্ট তাকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালী থানায় মোট সাতটি মামলা রয়েছে।


জানাযায়,গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ সাদা পাথর উত্তোলন করা হয়। গণমাধ্যমে খবর প্রকাশিত হলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে দায়ীদের গ্রেফতারে র‌্যাব-৯ বিশেষ গোয়েন্দা তৎপরতা শুরু করে। ১৫ আগস্ট কোম্পানীগঞ্জ থানায় খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন ১৯৯২ এর ৫ তৎসহ দণ্ডবিধি ৩৭৯/৪৩১ ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলারই অন্যতম মূল আসামি সাহাব উদ্দিন।


সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো হয় গ্রেফতারকৃত সাহাব উদ্দিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। 


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad