ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি ও সাত সদস্যের একযোগে পদত্যাগ
Led Bottom Ad

ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি ও সাত সদস্যের একযোগে পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

১৩/০৯/২০২৫ ২৩:২৪:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগর উপজেলায় নবগঠিত ওসমানীনগর প্রেসক্লাব বড় ধরনের সংকটে পড়েছে। সংগঠনের সভাপতি শরীফ আহমদ চৌধুরীসহ মোট সাতজন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। রবিবার (১২ সেপ্টেম্বর ২০২৫) তারা নিজ নিজ পদ থেকে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে সভাপতি শরীফ আহমদ চৌধুরী উল্লেখ করেন, প্রেসক্লাবের কিছু সদস্য নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ায় তিনি সভাপতি পদসহ সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সভাপতির পদত্যাগের পরপরই আরও ছয়জন সদস্য ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে সংগঠন ছাড়ার ঘোষণা দেন। তারা হলেন সিনিয়র সহ-সভাপতি মলয় চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য শেখ ফয়ছল আহমদ, কার্যনির্বাহী সদস্য সাহাব উদ্দিন শাহিন, কোষাধ্যক্ষ ইব্রাহিম খান ইমন, প্রচার সম্পাদক সঞ্জব আলী ও দপ্তর সম্পাদক মোঃ ফজলু মিয়া।

পদত্যাগকারী সাতজন যৌথভাবে গণমাধ্যমে জানিয়েছেন, বর্তমানে ওসমানীনগর প্রেসক্লাবের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতে এই সংগঠনের কোনো কার্যক্রম কিংবা দায়-দায়িত্ব তারা বহন করবেন না বলেও ঘোষণা দেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad