বিশ্বনাথে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে এ র্যালি বের হয়। বিশ্বনাথ পুরানবাজারের লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে র্যালির সূচনা হয়। পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে এর সমাপ্তি ঘটে। র্যালিতে বিভিন্ন মাদরাসা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ নেন।
র্যালির আগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সহসভাপতি অধ্যক্ষ মাওলানা আখতার আলী। সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নেছার আহমদ, মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লুৎফুর রহমান, পৌর আল-ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদ, লামাকাজী ইউনিয়ন আল-ইসলাহ সভাপতি হাফেজ শফিকুর রহমান, বিশ্বনাথ কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন এবং সংগঠক শফিক আহমদ পিয়ার।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আল-ইসলাহ ও ছাত্র সংগঠনের বিভিন্ন শাখার সভাপতি-সম্পাদকসহ স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য পবিত্রতম দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমেই সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা সম্ভব।
এ রহমান
মন্তব্য করুন: