জকিগঞ্জে এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সংবর্ধনা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সাজেদুল করিম বলেছেন, লেখা পড়া শিখে তোমরা উপযুক্ত মানুষ হতে হবে এবং সমাজের নেতৃত্ব দিতে হবে। তিনি নিজ নিজ পাঠ্যবইয়ের প্রতি মনোযোগী হওয়ার প্রতি শিক্ষার্থীদের পরামর্শ দেন। জকিগঞ্জ উপজেলার বারহাল ছাত্র পরিষদ আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা (১৩ সেপ্টেম্বর) দুপুরে স্হানীয় একটি সেন্টারে পরিষদের সভাপতি শাফয়াত রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক তাহসিন আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড.সাজেদুল করিম।
বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী জয়নাল ইসলাম, বারহাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজাদ উদ্দিন, বারহাল ডিগ্রি কলেজের গর্ভনিং বডির সভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী, সাংবাদিক এখলাছুর রহমান,ওলি চৌধুরী ও তাজ উদ্দিন। বক্তব্য রাখেন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাদিক আহমদ তাপাদার, তাহসিন আহমেদ চৌধুরী, ছদিওল হোসেইন আহমেদ, গুলজার আহমদ, আহমদ রশিদ চৌধুরী, শাহিনুল ইসলাম, এ এস আমিন, ওলি চৌধুরী, তাজ উদ্দিন ও সাইফুর রহমান প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: