পাথরের ট্রাকে ফেনসিডিল, সিলেটে চালানসহ আটক ২ জন
Led Bottom Ad

পাথরের ট্রাকে ফেনসিডিল, সিলেটে চালানসহ আটক ২ জন

প্রথম ডেস্ক

১২/০৯/২০২৫ ১৯:৫৪:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা এলাকায় পাথরবোঝাই ট্রাকে লুকিয়ে রাখা ফেনসিডিলের চালানসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, শুভ খান (৩৩), মেহেরপুর জেলা সদরের সুবিদপুর খানপাড়ার সানোয়ার খানের ছেলে এবং জামিল আহম্মদ (২১), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কালিবাড়ির কলিম উল্লাহর ছেলে। পুলিশ জানায়, ধৃত শুভ ট্রাক চালক ও জামিল হেলপার। বিষয়টি শুক্রবার বিকাল ৩টার দিকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম। 


তিনি জানান, পাথরবোঝাই ট্রাকে কৌশলে ফেনসিডিলের চালান বহন করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশ বড়শলা বাইপাস সড়কে চেকপোস্ট বসিয়ে ট্রাকটি আটক করে তল্লাশি চালায়। এ সময় ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad