দুর্গোৎসব উপলক্ষে বিশ্বনাথ থানা প্রশাসনের মতবিনিময়
Led Bottom Ad

দুর্গোৎসব উপলক্ষে বিশ্বনাথ থানা প্রশাসনের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১১/০৯/২০২৫ ১৯:৩৯:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে থানা প্রশাসনের উদ্যোগে ‘আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে’ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ থানা কমপাউন্ডে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোঃ আশরাফুজ্জামান পিপিএম-সেবা। বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ মালাকারের পরিচালনায় সভাটি পরিচালিত হয়।


মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেব, বিশ্বনাথ ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অজিত দেব। সভার শুরুতে গীতা থেকে পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দেবব্রত চক্রবর্তী।


উপজেলায় অনুষ্ঠিত বিভিন্ন পূজামন্ডপ কমিটির পক্ষে বক্তব্য দেন রানা সরকার, কানু রঞ্জন দেব, দিপন দে, বিপ্লব দেব, বিকাশ দাশ, নকুল বর্ধন, বকুল মালাকার। এসময় সভায় সনাতন ধর্মালম্বী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও থানা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad