ছাতকে পুলিশের হাত থেকে আটক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল ছাত্রদল

জয়বাংলা স্লোগান দিয়ে

ছাতকে পুলিশের হাত থেকে আটক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল ছাত্রদল

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১০/০৯/২০২৫ ২১:৫৫:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতকে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের হাতে আটক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উটেছে এক কলেজ ছাত্রলের সভাপতির বিরুদ্ধে। এঘটনায় গত বুধবার দুপু‌রে জাউয়াবাজার পু‌লিশ ফা‌ড়ির ইনচার্জ হযরত আলী বাদী হ‌য়ে ছাত্রলী‌গ নেতা মাহতাব আহমদ জয়‌ সহ ১০ জ‌নের নাম উল্লেখ করে পু‌লিশ এসল্ট মামলা দা‌য়ের ক‌রেছেন। 


রাতেই ঘটনার সাথে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে দুইজনকে গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশ। তাদেরকে বুধবার দুপু‌রের সুনামগঞ্জ আদাল‌তের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 


জানা যায়, গত মঙ্গলবার রাতে উপ‌জেলার জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: হযরত আলী ফোর্স নিয়ে পুর্বহাটি এলাকার মৃত আতাউর রহমান আতা মিয়ার ছেলে নাশকতার মামলার পলাতক আসামি ছাত্রলীগ নেতা মাহতাব আহমদ ওর‌ফে জয়‌কে আটক ক‌রতে যান। এসময় জয় বাংলা স্লোগান দিয়ে আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করে ১০-১২জন লোক। 


অভিযোগ উঠেছে, জাউয়াবাজার ক‌লে‌জ ছাত্রদ‌লের সভাপতি ও জাউয়া এলাকার মৃত আব্দুল কুদ্দুছের ছেলে আশিকুর রহমা‌নের নেতৃ‌ত্বে এ ঘটনা ঘটেছে। একটি ভিডিওতে দেখাগেছে জাউয়াবাজার মমিন ফার্মেসীর ভিতরে জয়বাংলা শ্লোগান দিচ্ছে তারা। এসময় পুলিশ তাদের নিরাপত্তার সার্থে ঘটনাস্থল ত্যাগ করে ফা‌ড়িতে চ‌লে যায়। 


ঘটনার খবর পে‌য়ে তাত্ক্ষণিক সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক দোয়ারাবাজারের সা‌র্কেল এএস‌পি আব্দুল কা‌দের ও থানার অফিসার ইনচার্জ স‌ফিকুল ইসলাম খান ঘটনাস্থ‌লে পৌ‌ছে বি‌ভিন্ন এলাকায় অ‌ভিযান চা‌লিয়ে আওয়ামী লীগ ও যুবলী‌গের ৪ জন‌কে গ্রেপ্তার ক‌রতে সক্ষম হন। 

 

গ্রেপ্তারকৃতরা হ‌লেন, উপ‌জেলার দোলারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপ‌তি ও জাহিদপুর গ্রা‌মের আব্দুল জ‌লি‌লের পুত্র দবির মিয়া (৪২), গো‌বিন্দনগর গ্রা‌মের আব্দুল জ‌লি‌লের পুত্র সি‌লেট মহানগ‌রে স্বেচ্ছাসেবক লী‌গের সহ সভাপ‌তি লোকমান হোসেন (৪২), একই গ্রামের আক্তার হোসেন (৪৬) ও উপ‌জেলার ইসলামপুর ইউপির দক্ষিন গনেশপুর গ্রা‌মে মৃত আছির উদ্দিনের পুত্র বদরুজ্জামান বদরুল। 


মামলার সত্যতা নিশ্চিত করে থানার ও‌সি স‌ফিকুল ইসলাম খান, জানান নিয়মিত মামলার আসামি ধরতে গেলে পুলিশ দেখে জয়বাংলা স্লোগান দিয়ে তারা পালিয়ে যায়। 

তাহির আহমদ

মন্তব্য করুন: