বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে সিলেটে কর্মরত সাংবাদিকদের কর্মশালা
সিলেটে কর্মরত স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের এক কর্মশালা বুধবার (১০ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে। প্রেস কাউন্সিলের উদ্যোগে সকাল ১০ টা থেকে বিকেল ২টা পর্যন্ত সিলেট সার্কিট হাউজের কনফারেন্স রুমে ‘গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর এবং সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
তাহির আহমদ
মন্তব্য করুন: