সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন নারী উদ্যোক্তা তাহমিনা হাসান চৌধুরী।
রবিবার (৭ সেপ্টেম্বর) সিলেট পি.টি.আই সেন্টারে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৭৫ জন।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় তাহমিনা হাসান চৌধুরী বলেন, “নারী উদ্যোক্তাদের স্বার্থে কাজ করাই হবে আমার অঙ্গীকার। চেম্বারের মাধ্যমে নারীদের ব্যবসায়িক অগ্রগতি ও সুযোগ বৃদ্ধিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”
তাহমিনা হাসান চৌধুরী সিলেট শহরের জিন্দাবাজারস্থ সুপরিচিত প্রতিষ্ঠান ‘মডেস্টি’-এর প্রতিষ্ঠাতা। পাশাপাশি তিনি রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের প্রেসিডেন্ট, সিলেট রেড ক্রিসেন্ট ইউনিট এবং সিলেট ৯৫/৯৭ ফাউন্ডেশনের আজীবন সদস্য।
তিনি সিলেট শহরের হাওয়াপাড়ার বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী ও রোটারিয়ান হাসান কবির চৌধুরীর সহধর্মিণী। এছাড়া তিনি বৃহত্তর সিলেটের প্রখ্যাত ক্রিকেটার প্রয়াত শহীদ উদ্দিন মিছিরের বড় কন্যা। ব্যক্তিগতভাবে তিনি সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজুর ভাগ্নী।
নারী উদ্যোক্তাদের উন্নয়নে দীর্ঘদিন কাজ করে আসা তাহমিনা হাসান চৌধুরীর এই বিজয়কে সিলেট ব্যবসায়ী মহল ইতিবাচক হিসেবে দেখছেন।
মন্তব্য করুন: