৪ হাজার পিস ইয়াবাসহ জকিগঞ্জে আটক ১
৪ হাজার পিস ইয়াবাসহ জকিগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। আটক ব্যক্তির নাম রায়হান উদ্দিন রেহান (৪৫)। তিনি উপজেলার সদর ইউপির লালোগ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, শনিবার (০৬ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে জকিগঞ্জ সদর ইউনিয়নের কুশিয়ারা নদীর ডাইক হতে বাবুর বাজারগামী সিএনবি রাস্তায় নিয়মিত টহল ডিউটি করা কালে তাকে পুলিশ তল্লাশি করে ইয়াবাসহ আটক করে। এ সময় আরো কয়েকজন পালিয়ে যায়।
আটক রায়হান আহমদ রেহানের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা নথিভুক্ত করে আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ রহমান
মন্তব্য করুন: