জকিগঞ্জ পৌরসভায় ডিজিটাল সেবা চালু
Led Bottom Ad

জকিগঞ্জ পৌরসভায় ডিজিটাল সেবা চালু

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০৪/০৯/২০২৫ ২০:৩৮:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জকিগঞ্জ পৌরসভায় (০৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ডিজিটাল সেবার উদ্বোধন করা হয়েছে। উদ্ভোধন করেন জকিগঞ্জ জকিগঞ্জ উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক  প্রণয় বিশ্বাস, জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, সমাজ সেবা কর্মকর্তা বিনয় ভূষন দাস, যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ। উপস্থিত ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমদ, সাবেক পৌর কাউন্সিলার রিপন আহমদ, শামীম আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, যুব জামায়াতের  মিজানুর রহমান, রাসেল আহমদ, শ্রমিক ফেডারেশনের নুরুল হুদা, পৌর যুবদলের  যুগ্ম আহবায়ক মাজেদ আহমদ, ঠিকাদার সাব্বির আহমদ, পৌরছাত্র দলের  পারভেছ আহমদ ও রাশেদ আহমদ ছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন। পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস জানান, এখন থেকে জকিগঞ্জ পৌরসভায় অনলাইন আবেদনের মাধ্যমে ঘরে বসে সকল ধরনের অনলাইন সনদ ও প্রত্যয়ন পত্র গ্রহণ করতে পারবেন। অনলাইন সেবা চালুর মাধ্যমে জনগণের সেবারমান বৃদ্ধি পাবে এবং ভোগান্তিও লাঘব হবে। তিনি অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে জকিগঞ্জ পৌরসভার সেবা গ্রহণের আহবান জানান।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad