ডোনা সীমান্তে নিহত আবদুর রহমানের লাশ বিজিবির কাছে হস্তান্তর
Led Bottom Ad

ডোনা সীমান্তে নিহত আবদুর রহমানের লাশ বিজিবির কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি,কানাইঘাট

০২/০৯/২০২৫ ১২:৪৮:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কানাইঘাটের ডোনা সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত আবদুর রহমানের বাক্সবন্দী লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার দিবাগত (২ সেপ্টেম্বর) রাত ১টার দিকে পতাকাবৈঠকের মাধ্যমে বিজিবির কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ।কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান- রাত ১০টার দিকে মেঘালয় পুলিশ আব্দুর রহমানের বাক্সবন্দী মরদেহ নিয়ে সীমান্তে পৌঁছালে পতাকাবৈঠকের মাধ্যমে বিজিবির উপস্থিতিতে কানাইঘাট থানাপুলিশের হস্তান্তর করা হয়। পরে পরিবার লাশ বুঝে নেয় পুলিশের কাছ থেকে। নিহত আব্দুর রহমান কানাইঘাট উপজেলার বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। 


এর আগে শুক্রবার (৩০ আগস্ট) রাতে আব্দুর রহমানসহ কয়েকজন ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে গুলি চালায় বিএসএফ। এতে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়। পরে সেখানে ময়না তদন্তের জন্য লাশ ফেরত দিতে দেরি হয়ে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad