জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির মামলায় ১ জন আটক
Led Bottom Ad

জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির মামলায় ১ জন আটক

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০১/০৯/২০২৫ ১৯:৩৫:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির মামলায় ১ জনকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) ভোররাতে জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে নিয়াগুল গ্রামের নিজ বাড়ি থেকে বেলাল আহমদ শাহীন (৪০) কে আটক করে পুলিশ। তিনি কসকনকপুর ইউনিয়নের মৃত আব্দুল খালিকের ছেলে।

এ সময় তার কাছ থেকে প্রায় ১লক্ষ টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়। পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত লোহার ছেনি, প্লাস ও একটি স্টিলের ছুরিও জব্দ করা হয়।


মামলার বিবরণে জানা যায়, গত ১১ আগস্ট গভীর রাতে সালেহপুর গ্রামের প্রবাসী শিব্বির আহমদের বাড়ি ফাঁকা পেয়ে চোরেরা পানির মোটর, সৌর বিদ্যুতের ব্যাটারি, টিভি, সিলিং ফ্যান ও টিউবওয়েলসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এ ঘটনায় শিব্বির আহমদের স্ত্রী নজমুন নাহার বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দাযের করেন।


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, আটক শাহীন চুরির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad