সিলেটের জৈন্তাপুর সীমান্তে পুশইনকালে ২ বাংলাদেশি নাগরিক আটক
সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্ত হতে ২ জন বাংলাদেশি পুশইন করা নাগারিকদের আটক করেছে বিজিবি। ৩০ আগষ্ট শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় জৈন্তাপুর উপজেলার ১৩০২ এর ৪নম্বর সাব পিলার দিয়ে বাঘছড়া এলাকা দিয়ে পুশইন করে ২জন বাংলাদেশি নাগরিককে। খবর পেয়ে জকিগঞ্জ ব্যাটলিয়নের লালাখাল বিওপির সদস্যরা তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
বিজিবি জানায়, আটককৃত ২ জন বাংলাদেশি নাগরিক ১০ বছর পূর্বে ভারতে যান। তারা হলেন, খুলনা জেলার দিঘলীয়া থানার মাধবপুর গ্রামের মৃত মোতালেব ফকির এর ছেলে হাসানুল ফকির (৫৮) ও তার স্ত্রী মোছা. আম্বিয়া (৩৫)।
জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফেট্যানেন্ট কর্ণেল জুবায়ের আনোয়ার পিএসসি পুশইনকৃত ২জন নাগরিক আটকের বিষয় নিশ্চিত করে বলেন তাদেরকে যথা নিয়মে নিকটস্থ জৈন্তাপুর মডেল থানায় হস্তান্থরের পক্রিয়া গ্রহণ করা হয়েছে। আমাদের সীমান্ত সুরক্ষায় বিজিবির নজরদারি জোরদার রয়েছে।
তাহির আহমদ
মন্তব্য করুন: