ওসমানীনগরে ধানের শীষের সভায় হুমায়ুন কবিরের পক্ষে প্রচারণা
Led Bottom Ad

ওসমানীনগরে ধানের শীষের সভায় হুমায়ুন কবিরের পক্ষে প্রচারণা

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

২৯/০৮/২০২৫ ১৬:২৯:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট জেলার ১নং উমরপুর ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে ধানের শীষ প্রীতি সভা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।তরুণদের সক্রিয় অংশগ্রহণে এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। েসভায় প্রধান অতিথি ছিলেন অবিভক্ত বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া।

তিনি তরুণদের ঐক্যবদ্ধ থেকে দলের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।


বক্তৃতায় বিশেষভাবে উল্লেখ করা হয় অবিভক্ত বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া এবং তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানীর অবদান।


বক্তারা জোর দিয়ে বলেন, হুমায়ুন কবিরের পক্ষে ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দলের নীতি-আদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে এবং হুমায়ুন কবিরের জনপ্রিয়তা বাড়াতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা দীর্ঘদিন ধরে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বকে সমর্থন দিয়ে আসছেন এবং মাঠপর্যায়ে দলকে সংগঠিত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


এছাড়াও, স্থানীয় পর্যায়ে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ইয়াওর আলী, সমর আলী, মিজানুর রহমান মিজুসহ একাধিক তরুণ নেতাকর্মী সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন। তারা হুমায়ুন কবিরের পক্ষে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছেন এবং ধানের শীষ প্রতীকের গুরুত্ব তুলে ধরে তরুণদের উৎসাহিত করছেন।


সভায় আরও বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, আবু সিপু চৌধুরী, নজরুল মিয়া, ফকরুল ইসলাম, শাইস্তা মিয়া, রোপন আলী, আব্দুল কাহারসহ অনেকে। সভায় সভাপতিত্ব করেন আব্দুর রউফ এবং সঞ্চালনা করেন আলাউর রহমান সান্ত।


নেতৃবৃন্দ জানান, ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তরুণ সমাজের অংশগ্রহণই এই আন্দোলনের শক্তি।


উল্লেখ্য,  বৃহস্পতিবার সন্ধ্যায় ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের লামা ইসবপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আং মতিন খোকন মিয়ার বাড়িতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad