ঢাকায় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে উত্তাল শাবিপ্রবি
ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগষ্ট) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা পুলিশি হামলার নিন্দা জানান। পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।
পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জল কামান ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে।
সমাবেশে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাহিদুর রহমান বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দীর্ঘদিন ধরে জানানো হচ্ছে, কিন্তু সরকারের কর্ণপাত নেই। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার আমরা তীব্র নিন্দা জানাই। তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিচারের আওতায় আনা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “সব সময় কেন শুধু আন্দোলন করে দাবি আদায় করতে হবে? এটি কোনো অমূলক দাবি নয়। দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
তাহির আহমদ
মন্তব্য করুন: