জুলাই অভ্যুত্থানে নিহত ৪ শহীদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন সিলেটের ডিসি’র
সিলেটে জুলাই গণ অভ্যুত্থানে নিহত চার শহীদের কবরে শ্রদ্ধা জানালেন সিলেটের নবনিযুক্ত ডিসি মো. সারওয়ার আলম। ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণের চারদিনের মাথায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক আবু তুরাবসহ চার শহীদের কবর জিয়ারত ও তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।
রবিবার (২৪ আগস্ট) সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিয়ানীবাজার উপজেলায় যান তিনি। প্রথমেই কাকুরার মান্দার গ্রামে শহীদ সুহেল আহমদের কবর জিয়ারত করেন তিনি। পরে শহীদ তারেক আহমদ ও ময়নুল হোসেনের কবর জিয়ারত করেন শেষে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে তিনি শহীদদের বাড়িতে তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।
এসময় ডিসি সারওয়ার বলেন, “গণঅভ্যুথানের শহীদদের কাছে আমরা ঋণী। কারণ, তাদের কারণেই মুক্ত পরিবেশ পেয়েছি। যে চেতনা নিয়ে শহীদরা জীবন উৎসর্গ করেছিলেন সেটি যাতে সমুন্নত থাকে।” সেসময় শহীদ পরিবারের পাশে সব সময় থাকারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: