জাফলং থেকে ভারতীয় অবৈধ ৪ টি এয়ার গান উদ্ধার
জাফলং চা বাগান সংলগ্ন এলাকার কাটারী নামক স্থান থেকে অভিযান চালিয়ে অবৈধ ৪ টি ভারতীয় এয়ার গান উদ্ধার করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি বিশেষ টহলদল। ২৪ আগষ্ট দিবাগত রাত ১ টার দিকে এই অভিযান চলে। অভিযানের খবর পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে অভিযানস্থলে ভোররাত তল্লাশীকালে ভারতীয় অবৈধ ০৪ (চার) টি এয়ার গান উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক বলেন “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসমূহের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: