জকিগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় বিড়ি জব্দসহ আটক ৩ জন
Led Bottom Ad

জকিগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় বিড়ি জব্দসহ আটক ৩ জন

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২৩/০৮/২০২৫ ২২:২২:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি জব্দ করে তিনজনকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। 


শনিবার (২৩ আগস্ট ) ভোর সাড়ে ৫টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার ১নং বারহাল ইউনিয়নের শাহাবাগ পয়েন্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ গাড়ি থেকে ৪ লাখ ২০ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার করে।


পুলিশ পিকআপসহ তিনজনকে গ্রেফতার করেছে। তারা হলেন— কানাইঘাট উপজেলার আগফৌদ গাংপার সুরাইঘাট এলাকার জালাল আহমদের ছেলে মো. আব্দুশ শুকুর (৪৮), নেহালপুর গ্রামের মানিক মিয়ার ছেলে মাহবুব আলম (২৮), একই গ্রামের জহির উদ্দিনের ছেলে আবু তাহের (২০)।


পুলিশ সূত্রে জানা গেছে,  ভারত থেকে অবৈধভাবে আনা এসব বিড়ি স্থানীয় বাজারে সরবরাহের চেষ্টা চলছিল। জব্দ করা বিড়ির বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেফতারদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা নথিভুক্ত করে আদালতে পাঠানো হয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad