ওসমানীনগরে হুমায়ুন কবিরের সমর্থনে মতবিনিময় সভা
সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর বাজারে বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের সমর্থনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। শনিবার (২৩ আগষ্ট) বিকেলে আবুল হোসেনের সভাপতিত্বে আলা উদ্দিন মাষ্টার এর পরিচালনায় অনুষ্ঠিত এ সভা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন গোয়ালাবাজার ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক জাবেদ আহমেদ।
সভায় প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান রব্বানী, ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, গোয়ালা বাজার ইউনিয়নের ইউপি সদস্য ও বিএনপি নেতা সাইস্তা মিয়া।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলাউর রহমান ইয়াওর, নেছাওর মিয়া, আব্দুল আজিজ, ওসমানীনগর উপজেলা যুবদলের সদস্য মোঃ জামাল হোসেন, আনছার মিয়া, শিপু চৌধুরী, মিজানুর রহমান মিজু, মোঃ রফিক মিয়া, সৈয়দ দবির আলী, বাবুল মিয়া, দিদার আহমেদ, সাবেক ছাত্রনেতা হেলাল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আহমদ আলী, বিএনপি নেতা রিপন মিয়া, আলাউদ্দিন মাস্টারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বক্তারা বলেন, “হুমায়ুন কবিরকে আগামী দিনে এগিয়ে নিতে সাদিপুর ইউনিয়নের সাধারণ মানুষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি শুধু ওসমানীনগর নয়, পুরো সিলেট-২ আসনের মানুষের জন্য নতুন আশার প্রতীক হয়ে উঠেছেন।”
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: