কোম্পানীগঞ্জের ঢালার পাড়ে চলছে বালু লুট
Led Bottom Ad

কোম্পানীগঞ্জের ঢালার পাড়ে চলছে বালু লুট

তাহির আহমদ

২৩/০৮/২০২৫ ১২:০৯:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কোম্পানীগঞ্জে লুট উৎসব থামছে না। প্রশাসনের কড়া নজরধারী থাকার পরও প্রতিদিন উপজেলার কোন না কোন স্থানে চলছে এখন বালু লুটপাটের মহোৎসব। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতৃবৃন্দের সরাসরি হস্তক্ষেপে অবাধে চলছে বালু লুটপাটের এই মহোৎসব। এমন অভিযোগ স্থানীয়দের। জানা গেছে, উপজেলার ২ নং ইসলামপুর ইউনিয়নের অন্তর্গত ধলাই নদীর ঢালারপাড় উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থান থেকে প্রতিদিন ৩০ থেকে ৪০ টি নৌকা করে উত্তোলিত বালু বিক্রি করা হচ্ছে। প্রতি ফুট বালু ১৫ টাকা হিসেবে প্রতিদিন ৩ থেকে ৪ হাজার ফুট বালু বিক্রি হচ্ছে। বালু বিক্রয় সিন্ডিকেটের সাথে যুক্তরা হলেন, উপজেলা যুবলীগের ক্যাডার ,তোফাজ্জল হোসেন ,দুই নম্বর ইসলামপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ,জজ মিয়া ,যুবলীগ নেতা বাবুল মিয়া, যুবলীগ নেতা জাহাঙ্গীর মিয়া ,যুবলীগ নেতা মতিউর রহমান, একাধিক ডাকাতি মামলার আসামি মোঃ রিপন মিয়া ও মানিক মিয়া । এই চক্রের সরাসরি আশ্রয়ে প্রতিদিন ডালার পার হতে জীবনপুর রাস্তার ঠিক নিকটবর্তীতে কয়েকশ নৌকা এবং লিস্টার দ্বারা অবাধে বালু উত্তোলন করা হচ্ছে । এর ফলে হুমকির মুখে স্থানীয় ঢালার পাড় উচ্চ বিদ্যালয়। স্থানীয়রা জানান, বালু উত্তোলনের স্থান খাস খতিয়ানে বন বিভাগ ও মৎস্য সম্পদ অধিদপ্তরের। তবে সেটি মানুষের দখলে থাকায় চাষাবাদের জমি কেটে পরিবেশ ধ্বংসকারী অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এ ব্যাপারে অভিযুক্ত তোফাজ্জল হোসেন বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। কারা কারা জড়িত এ বিষয়েও আমি জানি না। বালু উত্তো্লনের সাথে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন তিনি। ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জজ মিয়া বলেন, আমি একজন ব্যবসায়ী। আমি তো সাইডে যাই না। আপনার ছেলে, রিপন সাইড থেকে টাকা উঠায়-এমন প্রশ্নে তিনি বলে, অভিযোগ ভুয়া। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দুজনকে ফোন দেওয়া হলেও কল রিসিভ করেন নি। স্থানীয়দের দাবি, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করে মৌখিকভাবে জানানো হয়েছে।

কোম্পানীগঞ্জে লুট উৎসব থামছে না। প্রশাসনের কড়া নজরধারী থাকার পরও প্রতিদিন উপজেলার কোন না কোন স্থানে চলছে এখন বালু লুটপাটের মহোৎসব। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতৃবৃন্দের সরাসরি হস্তক্ষেপে অবাধে চলছে বালু লুটপাটের এই মহোৎসব। এমন অভিযোগ স্থানীয়দের। 

জানা গেছে, উপজেলার ২ নং ইসলামপুর ইউনিয়নের অন্তর্গত ধলাই নদীর ঢালারপাড় উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থান থেকে প্রতিদিন ৩০ থেকে ৪০ টি নৌকা করে উত্তোলিত বালু বিক্রি করা হচ্ছে। প্রতি ফুট বালু ১৫ টাকা হিসেবে প্রতিদিন ৩ থেকে ৪ হাজার ফুট বালু বিক্রি হচ্ছে। বালু বিক্রয় সিন্ডিকেটের সাথে যুক্তরা হলেন, উপজেলা যুবলীগের ক্যাডার ,তোফাজ্জল হোসেন ,দুই নম্বর ইসলামপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ,জজ মিয়া ,যুবলীগ নেতা বাবুল মিয়া, যুবলীগ নেতা জাহাঙ্গীর মিয়া ,যুবলীগ নেতা মতিউর রহমান, একাধিক ডাকাতি মামলার আসামি মোঃ রিপন মিয়া ও মানিক মিয়া ।

এই চক্রের সরাসরি আশ্রয়ে প্রতিদিন ডালার পার হতে জীবনপুর রাস্তার ঠিক নিকটবর্তীতে কয়েকশ নৌকা এবং লিস্টার দ্বারা অবাধে বালু উত্তোলন করা হচ্ছে । এর ফলে হুমকির মুখে স্থানীয় ঢালার পাড় উচ্চ বিদ্যালয়। স্থানীয়রা জানান, বালু উত্তোলনের স্থান খাস খতিয়ানে বন বিভাগ ও মৎস্য সম্পদ অধিদপ্তরের। তবে সেটি মানুষের দখলে থাকায় চাষাবাদের জমি কেটে পরিবেশ ধ্বংসকারী অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। 

এ ব্যাপারে অভিযুক্ত তোফাজ্জল হোসেন বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। কারা কারা জড়িত এ বিষয়েও আমি জানি না। বালু উত্তো্লনের সাথে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন তিনি। 

৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জজ মিয়া বলেন, আমি একজন ব্যবসায়ী। আমি তো সাইডে যাই না। আপনার ছেলে, রিপন সাইড থেকে টাকা উঠায়-এমন প্রশ্নে তিনি বলে, অভিযোগ ভুয়া। 

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দুজনকে ফোন দেওয়া হলেও কল রিসিভ করেন নি। 

স্থানীয়দের দাবি, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করে মৌখিকভাবে জানানো হয়েছে।তবে কোন ধরনের দৃশ্যমান পদক্ষেপ এখনও লক্ষ্য করা যায় নি। এতে করে দৈনিক সরকারি খাসভুক্ত জমি থেকে প্রায় এক কোটি টাকার বালু উত্তোলন করা হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। তাদেরকে সেল্টার দিয়ে যাচ্ছে যুবলীগ নেতা বিল্লাল মিয়া ⁠, আলফু চেয়ারম্যানের ভাই আকুদ্দোস,আমজদসহ  আরও ১০/১৫ জন ⁠।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad