জকিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
Led Bottom Ad

জকিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২২/০৮/২০২৫ ২২:০২:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জে শুক্রবার (২২ আগষ্ট) সকাল ১১টার দিকে জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই গ্রামের ময়নুল হকের মেয়ে খাদিজা বেগম (০২) পুকুরের পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে।


জানা গেছে, শুক্রবার সকালে শিশু খাদিজা বেগম সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাদিজা বেগমকে মৃত ঘোষণা করেন। 


বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ আব্দুল আহাদ। দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন মিয়া জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। সে পানিতে পড়ে মারা গেছে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad