বিশ্বনাথে নিষিদ্ধ আ.লীগের ৯২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

বিশ্বনাথে নিষিদ্ধ আ.লীগের ৯২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

২৩/০৮/২০২৬ ১২:৪১:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯২ জন নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে অলংকারী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইরন মিয়া বাদী হয়ে বিশ্বনাথ থানায় এই মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, মামলা দায়েরের পর শুক্রবার মধ্যরাতে পুলিশ নিজ বাড়িতে অভিযান চালিয়ে আবদুল কাইয়ুম (৪০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আবদুল কাইয়ুম উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে এবং তিনি বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, বিশেষ ক্ষমতা আইনের এই মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার দুপুরে সিলেটের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad