জৈন্তাপুরে মিনি সুইজারল্যান্ড মাঠে প্রীতি ফুটবল ম্যাচ
সিলেটের জৈন্তাপুর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ২ নং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী জীঙ্গাবাড়ি (আমকি) এলাকায় অবস্থিত দর্শনীয় মিনি সুইজারল্যান্ড ফুটবল মাঠে স্হানীয় উদ্যোগে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে আয়োজিত এই প্রীতি ম্যাচে সানরাইজ স্পোর্টিং ক্লাব ৫-৩ গোলে মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়। খেলাটি উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা এবং মিনাটিলা বিজিবি ক্যাম্প কমান্ডার নূরুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল আহাদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, "খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে নিয়মিত ক্রীড়াচর্চায় সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে এমন ইতিবাচক উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।"
এ সময় স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, ব্যবসায়ী ও সমাজসেবী দেলোয়ার হোসেন, মাসুক আহমদ, জাকির হোসেন, মো. কামাল হোসেন, নাজিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী ও বিপুলসংখ্যক যুবক উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় এবং জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা কেন্দ্রী গ্রামের কেন্দ্রী স্যাটেলাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরে তারা স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সাইফুল ইসলাম / সজল আহমেদ
মন্তব্য করুন: