তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের ইন্তেকাল
Led Bottom Ad

তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৬/০৫/২০২৬ ২০:৪৯:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ (কাচা মিয়া) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৬ মে) বিকেল ৩টা ৩০ মিনিটে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে সাইফুল ইসলাম কলিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৩০ সালে তাহিরপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আব্দুর রউফ। তাঁর বাবার নাম মৃত আব্দুল মতবিল। ১৯৭১ সালে দেশমাতৃকার টানে অকুতোভয় এই যোদ্ধা ৫নং সেক্টরের অধীনে ট্যাকেরঘাট সাব-সেক্টরে জীবনবাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর বীর বেসামরিক গেজেট নম্বর ৩৩০৭।

তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, দেশ এক শ্রেষ্ঠ সন্তানকে হারাল, যা অপূরণীয় ক্ষতি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজার নামাজের সময় পরবর্তীতে সকলকে জানিয়ে দেওয়া হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad