জকিগঞ্জ প্রেসক্লাবে ফল উৎসব ও আলোচনা সভা
সিলেটের জকিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ও ক্লাবের আজীবন সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী আবিদুর রহমানের সার্বিক সহযোগিতায় বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রেসক্লাবের নিজস্ব ভবন ডাকবাংলো সড়কস্থ হলরুমে এ উৎসবের আয়োজন করা হয়।
প্রেসক্লাব সভাপতি এখলাছুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনামুল হক মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জকিগঞ্জ প্রেসক্লাব গণমানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমাজসেবী আবিদুর রহমান একজন দানশীল ব্যক্তি হিসেবে অসহায় মানুষের কল্যাণে নীরবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, স্থানীয়ভাবে ফল উৎপাদন বৃদ্ধি পেলে তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। এ খাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি জানান, জকিগঞ্জের নদী ভাঙন রোধসহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ চলমান রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশাহিদ আহমদ কামালী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, ওসি (তদন্ত) সুজন মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল খায়ের চৌধুরী, মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট জেলা সভাপতি কুতুব উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন, জামে মসজিদের সভাপতি মোস্তাক আহমদ, প্রধান শিক্ষক সালাউদ্দিন ও শিক্ষক কবির আহমদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান তাঁর বক্তব্যে বলেন, স্থানীয়ভাবে ফল উৎপাদনে আগ্রহীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যায়ক্রমে সম্মাননা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। তিনি আরও বলেন, জকিগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশন করছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ফখরুল ইসলাম, প্রভাষক মো. মনোয়ার হোসেন, প্রভাষক রফিকুল ইসলাম সোহেল, প্রধান শিক্ষক অসীম ভৌমিক, প্রধান শিক্ষক আব্দুল হামিদ, প্রধান শিক্ষক কামরুজ্জামান, সংগঠক খায়রুল ইসলাম ও আব্দুল আহাদ। প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শ্রীকান্ত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, সহ-সাধারণ সম্পাদক মাসুদ তরফদার, কোষাধ্যক্ষ কেএম মামুন, প্রাক্তন কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার, অফিস সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক ইউনুছ আলী এবং ক্রীড়া সম্পাদক আবু বক্কর ফয়সলসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে অসহায় মানুষের মধ্যে ফলমূল বিতরণ করা হয়। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এদিকে, একইদিন বিকেল ৩টায় জকিগঞ্জ প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং উপজেলা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এখলাছুর রহমান।
এ রহমান
মন্তব্য করুন: