কোম্পানীগঞ্জে ভারতীয় মাদকসহ দুইজন আটক
Led Bottom Ad

কোম্পানীগঞ্জে ভারতীয় মাদকসহ দুইজন আটক

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

০৩/০৫/২০২৬ ১৪:০২:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের নিয়মিত চেকপোস্ট অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই কারবারিকে আটক করা হয়েছে। শনিবার রাতে এসআই আমিরুলের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন দুই যুবককে তল্লাশি করে ৩৩ বোতল অফিসার চয়েস, ৫ বোতল ওল্ড মঙ্ক এবং ৫ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার রকি সরকার (২৬) ও স্থানীয় শান্তিনগর গ্রামের সালাউদ্দিন (১৯)।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকবিরোধী এই নিয়মিত অভিযানের অংশ হিসেবেই সীমান্ত এলাকা থেকে পাচার হয়ে আসা এসব মাদক জব্দ করা হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad