জনবল সংকটে সিকৃবির পরিবহন শাখা বিপর্যস্ত
Led Bottom Ad

দাঁড়িয়ে যাতায়াতে বাধ্য হচ্ছেন শিক্ষার্থীরা

জনবল সংকটে সিকৃবির পরিবহন শাখা বিপর্যস্ত

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/০৪/২০২৬ ১৮:৫৯:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রতিষ্ঠার ১৯ বছর পেরিয়ে গেলেও তীব্র জনবল ও যানবাহন সংকটে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পরিবহন শাখা কার্যত অচল হয়ে পড়েছে। প্রতিদিন প্রায় ৩০০০ শিক্ষার্থীর যাতায়াতের জন্য সচল বাসের সংখ্যা মাত্র ৪টি; ফলে গড়ে প্রতি ৭৫০ জন শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র একটি বাস।

আজ বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, পর্যাপ্ত আসন না থাকায় শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে দরজায় ঝুলে কিংবা বাসের ভেতরে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে যাতায়াত করছেন। বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার তথ্য অনুযায়ী, মোট ৫টি বাসের মধ্যে একটি দীর্ঘদিন ধরে অচল এবং বাকি ৪টি বাসের বিপরীতে চালক আছেন মাত্র ৩ জন ও হেল্পার ৪ জন। পর্যাপ্ত চালক না থাকায় উপহার হিসেবে পাওয়া নতুন বাসটিও রাস্তায় নামানো সম্ভব হচ্ছে না।

যাতায়াতের এই চরম ভোগান্তি নিয়ে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী তৌফিক বিল্লাহ সাকিব ক্ষোভ প্রকাশ করে বলেন, বাসে সিট না পেয়ে অনেক সময় ব্যয়বহুল সিএনজি বা রিকশায় যাতায়াত করতে হচ্ছে যা সাধারণ শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য।

এ বিষয়ে পরিবহন পুলের পরিচালক অধ্যাপক সুলতান আহমেদ টিপু জানান, জনবল নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আবেদন করা হলেও এখনো অনুমোদন মেলেনি। সীমিত জনবল ও জরাজীর্ণ যানবাহনের কারণে শিক্ষার্থীদের এই দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad