জিন্দাবাজারে ঝুঁকিপূর্ণ ওভারসিজ সেন্টারে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান
Led Bottom Ad

জিন্দাবাজারে ঝুঁকিপূর্ণ ওভারসিজ সেন্টারে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/০৪/২০২৬ ১৮:৫০:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ‘ওভারসিজ সেন্টার’ ভবন থেকে ব্যবসায়ীদের সরিয়ে দিতে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সহকারী কমিশনার মো. পারভেজের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সিলেট সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের সদস্যরা অংশ নেন।

অভিযানকালে মো. পারভেজ জানান, ভবনটি অত্যন্ত ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে এবং যেকোনো বড় প্রাকৃতিক দুর্যোগে এটি ধসে পড়ার প্রবল সম্ভাবনা থাকায় জননিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিপূর্বে একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও ব্যবসায়ীরা দোকান সরাননি, যার প্রেক্ষিতে আজ ভবনের বিভিন্ন তলায় থাকা অন্তত ১৮টি দোকানের মালামাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের কঠোর অবস্থানের মুখে দোকান মালিকরা নিজ উদ্যোগে মালামাল সরিয়ে নিতে শুরু করেছেন। এর আগে গত মার্চ মাসে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ভবনটি ভেঙে ফেলার চূড়ান্ত নির্দেশ দিয়েছিলেন এবং রমজানের পরপরই ভাঙার কাজ শুরু করার পরিকল্পনা করা হয়েছিল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জরাজীর্ণ এই ভবনটি সম্পূর্ণ ভেঙে ফেলে সেখানে আধুনিক বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং নতুন ভবনে পুরোনো ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। বারবার সময়সীমা পার হওয়ার পর অবশেষে জননিরাপত্তা নিশ্চিতে আজ কঠোর উচ্ছেদ অভিযানে নামল প্রশাসন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad