সিলেট নগরীতে ট্রাফিক পুলিশের সাঁড়াশি অভিযান: ৪৮ মামলা ও ৭৪ গাড়ি জব্দ
Led Bottom Ad

সিলেট নগরীতে ট্রাফিক পুলিশের সাঁড়াশি অভিযান: ৪৮ মামলা ও ৭৪ গাড়ি জব্দ

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/০৪/২০২৬ ১৮:৪৬:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এক বিশেষ অভিযানে ৪৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৭৪টি গাড়ি আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলা দেওয়া যানবাহনগুলোর মধ্যে রয়েছে ২টি ট্রাক, ১২টি সিএনজিচালিত অটোরিকশা, ২৫টি মোটরসাইকেল, ৪টি প্রাইভেট কার এবং ৫টি অন্যান্য পরিবহন। এছাড়া অভিযানকালে বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় ১টি ট্রাক, ২টি প্রাইভেট কার, ১৪টি সিএনজি, ৪৫টি মোটরসাইকেল ও ১২টি অন্যান্য যানবাহনসহ মোট ৭৪টি গাড়ি জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরীতে যাতায়াত নির্বিঘ্ন করতে, যানবাহনের আইনগত শৃঙ্খলা বজায় রাখতে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এই অভিযানকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন মোড়ে যানবাহন চালকদের মধ্যে বিশেষ সতর্কতা লক্ষ্য করা গেছে। শহরের ক্রমবর্ধমান যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে পুলিশের এমন কঠোর পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ পথচারীরা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad