সিলেটে বিস্কুটের কার্টনে নবজাতকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Led Bottom Ad

সিলেটে বিস্কুটের কার্টনে নবজাতকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/০৪/২০২৬ ১৫:৪২:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় ড্রেনের ওপর রাখা একটি বিস্কুটের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পল্লবী আবাসিক এলাকার সি ব্লকের করেরপাড়া সড়কে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


স্থানীয়দের ভাষ্য, রাস্তার পাশে ড্রেনের ওপর একটি কার্টন পড়ে থাকতে দেখে সন্দেহ হলে তারা সেটি খুলে দেখেন। ভেতরে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ পাওয়া যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি গর্ভে প্রায় চার থেকে পাঁচ মাসের ছিল। তবে তার পরিচয় বা ঘটনার সঙ্গে কারা জড়িত—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


পুলিশ জানিয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় না পাওয়া গেলে মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad