সুনামগঞ্জে ৪ কোটি টাকার খাস জমি উদ্ধার
Led Bottom Ad

সুনামগঞ্জে ৪ কোটি টাকার খাস জমি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৬/০৪/২০২৬ ১৫:১৮:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ধর্মপাশা উপজেলা-র পাইকুরাটি ইউনিয়নে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।


বুধবার (১৫ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ। উপজেলার টগার হাওরসংলগ্ন খিলাকান্দা এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল এসব জমি দখল করে চাষাবাদ ও ব্যবহার করে আসছিল।


প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় ৮ হাজার ৫৩৩ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফসলি জমি, গোচারণ ভূমি, হিজল বাগান এবং হাওর থেকে ধান পরিবহনের রাস্তা।


স্থানীয়দের অভিযোগ, ২০ থেকে ৩০ জন প্রভাবশালী ব্যক্তি এসব জমি দখল করে রেখেছিল। এমনকি হিজল বাগানের গাছ কেটে প্রাকৃতিক সম্পদও ক্ষতিগ্রস্ত করা হয়েছে।


প্রায় দুই বছর আগে স্থানীয় বাসিন্দারা অবৈধ দখল উচ্ছেদের দাবিতে আবেদন করেন। দীর্ঘদিন পর এ অভিযানে জমিগুলো চিহ্নিত করতে লাল নিশান টানানো হয় এবং দখলদারদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।


উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ দখল উচ্ছেদে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad