হোমিও চিকিৎসাব্যবস্থার প্রসার নিশ্চিত করা প্রয়োজন : সিসিক প্রশাসক

হোমিও চিকিৎসাব্যবস্থার প্রসার নিশ্চিত করা প্রয়োজন : সিসিক প্রশাসক

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/১১/২০২৬ ১১:৫২:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘হোমিওপ্যাথিক চিকিৎসা দেশের স্বীকৃত চিকিৎসাব্যবস্থার একটি অংশ। এ চিকিৎসার মাধ্যমে অনেক জটিল রোগে আক্রান্ত মানুষ উপকৃত হচ্ছেন। সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে রোগীরা অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে চিকিৎসা নিতে আসেন। তাই এ চিকিৎসাব্যবস্থার প্রসার, মানসম্মত শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন।’

রোববার (১৫ নভেম্বর) ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন শাহপরান থানা কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে সমাজে মধ্যে নানা ধারণা রয়েছে। কেউ কেউ মনে করেন, এ চিকিৎসায় রোগ নিরাময়ে সময় বেশি লাগে। তবে দীর্ঘদিন ধরে অনেক চিকিৎসক এ পদ্ধতিতে জটিল রোগের সেবা দিয়ে আসছেন এবং বহু মানুষ তাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে উপকৃত হচ্ছেন। সিলেটেও এমন অনেক চিকিৎসক রয়েছেন, যাদের কাছে দূর-দূরান্ত থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন।’

তিনি বলেন, ‘চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন শাখার মতো হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রেও প্রাতিষ্ঠানিক শিক্ষা, গবেষণা ও দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ। সিলেটে এ চিকিৎসাব্যবস্থার শিক্ষা ও চর্চার সুযোগ রয়েছে। তবে আরো মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান ও চিকিৎসাসেবা সম্প্রসারণের উদ্যোগ নেয়া প্রয়োজন।’

হোমিওপ্যাথিক চিকিৎসকদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরে সিসিক প্রশাসক বলেন, ‘দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের এগিয়ে আসা উচিত। তারা চাইলে নিয়মিত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করতে পারেন। সেখানে কয়েকজন চিকিৎসক একসাথে রোগী দেখার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করতে পারেন। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ বাড়াবে।’

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট সদরের ইউএনও খোশনূর রুবাইয়াত।

রোটারিয়ান ফয়সাল মাহমুদ খানের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, সাবেক কাউন্সিলর দেলওয়ার হোসেন নাদিম ও জয়নাল আবেদীন, ডা: ইমদাদুল হক, ডা: শফিকুল হক, ডা: নাজমুল হক প্রমুখ।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad