মাধবপুরে গভীর রাতে প্রাইভেটকারে মিলল ৬০ কেজি গাঁজা, আটক ৩

মাধবপুরে গভীর রাতে প্রাইভেটকারে মিলল ৬০ কেজি গাঁজা, আটক ৩

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৬/১১/২০২৬ ১০:৪৪:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি মোড় এলাকায় পুলিশের বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনের সাথে জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

​সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি দল এই অভিযান পরিচালনা করে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে একটি মাদকের চালান প্রাইভেটকারে করে পাচার করা হচ্ছে। 

এই তথ্যের ভিত্তিতে তেলিয়াপাড়া নোয়াহাটি মোড়ে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি সিলভার রঙের প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়িটি থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়। ​আটককৃত ব্যক্তিরা হলেন

মহিউদ্দিন (৩১), পিতা- কালা মিয়া (স্থায়ী ঠিকানা: ইটাখোলা এলাকা),   আশিকুল ইসলাম আপন (২১), পিতা- রিপন মিয়া,   তামিম মিয়া (১৯), পিতা- জসিম মিয়া, আটক তিনজনের সবারই গ্রামের বাড়ি মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামে বলে নিশ্চিত করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

​


রাজীব দেব রায় রাজু /রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad