সিলেটে আঞ্চলিক এসএমই মেলায় দর্শনার্থী কম
Led Bottom Ad

প্রচার বাড়ানোর দাবি উদ্যোক্তাদের

সিলেটে আঞ্চলিক এসএমই মেলায় দর্শনার্থী কম

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/০৪/২০২৬ ১৫:০৮:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরের আবুল মাল আবদুল মুহিত বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে গত ১১ এপ্রিল থেকে শুরু হওয়া আঞ্চলিক এসএমই (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা) পণ্য মেলায় এখন পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের আশানুরূপ সাড়া মেলেনি। মেলার সময়সীমা আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) শেষ হতে চললেও প্রচার-প্রচারণার অভাবে অনেক মানুষ এই আয়োজন সম্পর্কে জানতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী উদ্যোক্তারা।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, দেশীয় থ্রি-পিস, ব্লক-বাটিক, বেডকভার, হ্যান্ডপেইন্ট ও হস্তশিল্পের আকর্ষণীয় সমাহার থাকলেও লোকসমাগম তুলনামূলক কম। টাঙ্গাইল থেকে আসা উদ্যোক্তা উর্মি আক্তার পরী জানান, মেলায় অংশ নেওয়ার খরচ অনেক বেশি হওয়ায় সরকার যদি স্টল ভাড়া মওকুফ করত তবে ক্ষুদ্র উদ্যোক্তারা বেশি উপকৃত হতেন। অনেক উদ্যোক্তা আবার প্রচারণা কম হওয়ার কারণে বিনিয়োগ উঠে আসা নিয়ে শঙ্কায় আছেন। তবে মেলায় আসা দর্শনার্থীরা দেশীয় হাতের কাজের পণ্যের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

শাহজালাল সিটি কলেজের শিক্ষার্থী মাহিয়া খাতুন মাহা জানান, দেশীয় পণ্যগুলো উদ্যোক্তাদের উৎসাহ দিতে এবং ঐতিহ্য ধরে রাখতে অনন্য ভূমিকা রাখছে।

উদ্যোক্তাদের মতে, মেলার সময় প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত থাকলেও সন্ধ্যার পর ভিড় কিছুটা বাড়ে। দেশীয় পণ্যের বাজার সৃষ্টি ও প্রসারের লক্ষ্যে আয়োজিত এই মেলায় স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়াতে শেষ সময়ে ব্যাপক প্রচারণার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad