কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
Led Bottom Ad

কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১০/০৪/২০২৬ ১৫:১২:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের ছররা বন্দুকের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ভারতের প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে একটি সুপারি বাগানে এই ঘটনা ঘটে। নিহত সালেহ আহমেদ উপজেলার দয়ারবাজার সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।

আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সালেহ আহমেদ তাঁর দুই সহযোগীসহ মাদকের চালান আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তাঁরা ভারতের চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান করার সময় স্থানীয় খাসিয়া সম্প্রদায় তাঁদের ‘সুপারি চোর’ সন্দেহে ছররা বন্দুক দিয়ে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সালেহ আহমেদের মৃত্যু হয়।

নিহতের সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের মো. সুমন মিয়া ও কারবালার টুক গ্রামের মো. মাসুম আহম্মদ নিহতের মরদেহ বহন করে বাংলাদেশে নিয়ে আসেন। বিজিবি স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওই তিনজনই এর আগে বিভিন্ন সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়ার কাজে জড়িত ছিলেন। এই ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad