সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
Led Bottom Ad

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

প্রথম ডেস্ক

০৭/০৪/২০২৬ ০৮:২৩:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও রংপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত তার নিজ বাসভবন থেকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

ডিবি সূত্রে আটকের বিষয়টি নিশ্চিত করা হলেও তাৎক্ষণিকভাবে কোন নির্দিষ্ট মামলা বা অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং এরপর টানা তিন মেয়াদে এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন, তবে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে তিনি তার পদ থেকে পদত্যাগ করেছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad