গণতান্ত্রিক আইনজীবীদের কংগ্রেস
সিলেট অঞ্চলে থেকে নেপাল যাচ্ছেন ৭ আইনজীবী
নেপালে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক গণতান্ত্রিক আইনজীবীদের ১৯তম কংগ্রেস-এ যোগ দিতে আগামীকাল ১৭ জুলাই বৃহস্পতিবার সাড়ে ১২টায় বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির(Democratic Lawyers Association of Bangladesh-DLAB) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী’র নেতৃত্বে ১৬ সদস্য বিশিষ্ট একদল আইনজীবী নেপাল যাচ্ছেন।
১৯তম কংগ্রেস-এ গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেট শাখা থেকে যাচ্ছেন- গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেট শাখার সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মনির আহমেদ এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতি নেতা ও সিলেট কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর। সুনামগঞ্জ শাখা থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী, জেলা সিপিবি’র সভাপতি অ্যাডভোকেট এনাম আহমদ, হবিগঞ্জ শাখা থেকে - কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মুরলী ধর এবং সংগঠেনর হবিগঞ্জ শাখার নেতা ও বিশিষ্ট কর আইনজীবী পিনাক রঞ্জন দেবনাথ এবং মৌলভীবাজার শাখা থেকে মৌলভীবাজার শাখার নেতা অ্যাডভোকেট মোহাম্মদ মাসুক আহমেদ এবং অ্যাডভোকেট মকবুল হোসেন।
বিশ্বের প্রায় ৪০টি দেশের আইনজীবীদের অংশগ্রহণে এ কংগ্রেস উদ্বোধন করবেন নেপালের প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা।
আয়োজিত কংগ্রেসের প্রতিপাদ্য-‘ফ্যাসিবাদ, গণহত্যা, সামরিকীকরণ এবং আগ্রাসন যুদ্ধের বিরুদ্ধে জনগণের অধিকার, শান্তি এবং আন্তর্জাতিক আইন রক্ষায় গণতান্ত্রিক আইনজীবীদের ভূমিকা।’
কংগ্রেস অনুষ্ঠিত হবে কাঠমন্ডুর কান্তিপথের হোটেল ইয়েলো পেগোডায়। কংগ্রেস শেষে ২৩ জুলাই বাংলাদেশের আইনজীবীরা দেশে ফেরার কথা রয়েছে। উল্লেখ্য যে, আন্তর্জাতিক গণতান্ত্রিক আইনজীবী সমিতি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত একটি বেসরকারি সংস্থা।
সংগঠেনর সিলেট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন এই সত্যতা নিশ্চিত করেছেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: