বিএনপি ফিনিক্স পাখির মতো : ডা. জাহিদ
Led Bottom Ad

বিএনপি ফিনিক্স পাখির মতো : ডা. জাহিদ

প্রথম ডেস্ক

১৫/০৭/২০২৫ ২১:৩৫:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ‑সভাপতি ও সিলেট বিভাগের টিম লিডার ডা. জাহিদুল কবির জাহিদ বলেন, “যারা বিএনপি ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে, তারা গণতন্ত্রের শত্রু। কিছু চক্র পরিকল্পিতভাবে রাজনীতিকে ভিন্ন খাতে নেয়ার ষড়যন্ত্র করছে। বিএনপি ফিনিক্স পাখির মতো—প্রতিবারই অব্যাহত চ্যালেঞ্জ মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে। ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে নির্বাচন ও ভোটাধিকার রুদ্ধ করতে চাইছে, কিন্তু বিএনপি তাদের কোনোদিনই সফল হতে দেবে না।”


তিনি মঙ্গলবার সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।


বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমদ শাহিন বলেন, “ছাত্র‑জনতা একসময় ফ্যাসিস্ট শাসককে বিতাড়িত করেছিল; পুনরায় যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে, সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে আমাদের লড়াই চলবে।”


সভাপতির বক্তব্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ‑সভাপতি ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী জানান, “তারেক রহমান তরুণদের কর্মসংস্থানের পরিকল্পনা করছেন, আর সে সময়ই ষড়যন্ত্রকারীরা অপপ্রচারে মেতে উঠেছে। ঐক্যবদ্ধ থেকেই এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।”


সমাবেশটি সঞ্চালনা করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য‑সচিব আফছর খান। 


সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খানের পরিচালনায় বক্তব্যে রাখেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, যুগ্ম আহবায়ক আবু সালেহ মো. তাহের, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমির আলী, উসমান হারুন পনির, আজিজ খান সজিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য দেওয়ান রেজা মজিদ, তছির আলী, মিসবাহ আহমদ জেহীন, জাকারিয়া মো. সালাউদ্দিন সাকের, ফাহিম আহমদ চৌধুরী, আবির হাসান মুহিন, দুলাল আহমদ, মেহেদি হাসান সপু, বিমল দেবনাথ, রায়হান উদ্দিন রাজু, ইকবাল হোসেন, মো. সামাদ হোসেন, সেলিম মিয়া, গোলাম মোস্তফা, সোহেল আহমদ, শামীম আহমদ চৌধুরী, হোসেন খান ইমাদ, সাফওয়ান আলম কোরেশী, সোবহান আজাদ, কাউছার আহমদ রকি, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান দিপু, সদস্য সচিব আমজাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হোসেন আহমদ রুহুল, সদস্য সচিব-মুন্না ঘোষ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমদ তুহিন, শাহপরাণ থানার নুরুল হক মাছুম সদস্য সচিব সোলেমান খা, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদ, বিমানবন্দর থানার সদস্য সচিব এস এম সাগর হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফাহাদ ফরহাদ চৌধুরী সৈকত, জালালাবাদ থানার আহবায়ক শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজল রানা, মোগলাবাজার থানার আহ্বায়ক হুসেন তালুকদার, সদস্য সচিব ছয়েফ আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক রিমন আহমদ প্রমুখ।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad