নিরুত্তাপ ভোটের মাঠ : সিলেটে নেই ভোট উৎসবের আমেজ
Led Bottom Ad

নিরুত্তাপ ভোটের মাঠ : সিলেটে নেই ভোট উৎসবের আমেজ

তাহির আহমদ

২৬/০১/২০২৬ ১৩:৪৫:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নির্বাচন মানেই উৎসবের আমেজ। চায়ের কাপে জম্পেশ নির্বাচনী আড্ডা। গ্রামে গ্রামে উঠোন বৈঠকে উৎসবমুখর অংশগ্রহণ। মোট কথা-ভোটারদের এক স্বত:স্ফুর্ততা লক্ষ্য করা গেলেও এবার সবকিছুই যেন অনুপস্থিত। হাতে নির্বাচনের সময় রয়েছে প্রায় দুই সপ্তাহ। কিন্তু তবুও কোথায় যেন এক শুন্যতা।’-কথাগুলো বলছিলেন জামালগঞ্জের ভোটার মহসিন খন্দকার। তিনি জানান, বিগত দিনে নির্বাচনের তিন মান আগ থেকে আলাপ-আলোচনায় মশগুল থাকলো,গ্রামের বাজারগুলো। 


২২ জানুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও শহর ও গ্রামে এখনো ভোট উৎসবের আমেজ নেই। রাজনৈতিক দল ও প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত থাকলেও সাধারণ মানুষ এবং নির্বাচনী মাঠে সরবতা তুলনামূলক কম। একই অবস্থা সিলেট বিভাগের ১৯টি আসনে। তবে প্রতিদিন প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা ঘরে ঘরে ছুটছেন, লিফলেট বিলি করছেন, মাইকিংয়ের মাধ্যমে ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছেন। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও সিলেটের মানুষ এখনও ব্যাপক অংশগ্রহণ কিংবা উৎসবমুখর প্রেক্ষাপট তৈরি করেনি।


এবার সিলেট বিভাগের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াত-সমর্থিত প্রার্থীদের মধ্যে। তবে কিছু আসনে বিএনপির দলীয় বিদ্রোহী প্রার্থীরা সমীকরণ জটিল করে তুলেছে। দীর্ঘ ১৭ বছর পর অংশগ্রহণমূলক নির্বাচন হলেও মাঠে উত্তাপ সীমিত।


মর্যাদার আসন হিসেবে পরিচিত সিলেট-১ আসন থেকে বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে। দলের চেয়ারম্যান তারেক রহমান আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা করেন। তবে জনসভার উত্তাপ ছাড়া সিলেটের সাধারণ ভোটারদের মধ্যে এখনো উৎসবের বা উৎসাহের ছোঁয়া স্পষ্ট নয়।


সিলেট বিভাগের পাঁচজন বিএনপির বিদ্রোহী প্রার্থী দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বহিষ্কার করা হয়েছে। জেলা ও স্থানীয় পর্যায়ে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের জন্য জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন।


তিনি সম্প্রতি দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ নিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


উল্লেখ্য, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের নতুন রাজনৈতিক রূপরেখা।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad